MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে
রিভিউটি “আরিফ আজাদ পাঠ-অনুভব” কন্টেস্ট এ হয়েছে

যে পাঠের শিক্ষা সর্বত্র

“কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ” বইটি পড়লে যে কেউ তার জীবন নিয়ে ভাবতে শুরু করবে। এত নিখুঁত হয়েছে বইটা!

কয়েক মাস আগে মন খারাপের সময় হঠাৎ YouTube-এ “এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে” ভিডিওটা সামনে আসে। তখন দেখার পর আলহামদুলিল্লাহ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করলাম। মন খারাপের সময় তখন অনেকটা হালকা লাগছিল।

ওনার (আরিফ আজাদ) লেখা সত্যি অসাধারণ!

ভিডিওতে শুনেছিলাম—আজ পড়ার পর আবার অনুভূতিটা জেগে উঠল: “এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।” কথাটা সর্বোত্তম সত্য।

আর আমার পুরো জীবন নির্ভর করে—“যা হবে দেখা যাবে।” কখনো কখনো ভালো কিছুই হয়, আবার কখনো কখনো যা হয়, তা আর দেখার মতো নয়।

কয়েক মাস আগে ভিডিওটা দেখার পর থেকে আমার জীবনে যা-ই হোক—ভালো কিংবা খারাপ—মনের মধ্যে একটা কথাই আসে: জীবনের কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। সুখ কিংবা দুঃখ—সবকিছুই তো সাময়িক।

এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন