MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে
রিভিউটি “আরিফ আজাদ পাঠ-অনুভব” কন্টেস্ট এ হয়েছে

পরিবর্তন যখন অপ্রত্যাশিত

প্যারাডক্সিক্যাল সাজিদে একটা কথা লেখা আছে— একটা সময় মানুষ হুমায়ূন আহমেদ-এর উপন্যাস পড়ে ভাবত, তারা হিমু হবে। কিন্তু দেখিস, একদিন এই যুবকরাই হিমু বাদ দিয়ে সাজিদ হতে চাইবে।

কথাটা আমার প্রচুর ভালো লেগেছিল। কারণ একটা সময় ছিল, আমি হুমায়ূন আহমেদ-এর অনেক বই পড়তাম। তারপর একদিন মিজানুর রহমান আজহারী-এর ওয়াজে বলছিলেন, “যুবকেরা, তোমরা প্যারাডক্সিক্যাল সাজিদ ১ আর প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বইটা পড়ো।”

তারপর থেকে বইটা খুঁজতে থাকি। কিন্তু কোথাও খুঁজে পাই না। ভাইয়াকে বলেছিলাম, “ভাইয়া, বইটা আমার লাগবে।” ভাইয়া অর্ডার দিয়ে আমাকে এনে দেন। আল্লাহর অশেষ রহমতে বইটা পড়তে পারি এবং জীবনটা পাল্টে যায়।

আরিফ আজাদ ভাইয়া, আপনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বই লেখার সুযোগ করে দেন।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন