MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে

গল্পে গল্পে নবিজি (সা.)-কে জানা

চৌদ্দ শ' বছর আগের কথা।তপ্ত মরুর বুকে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। আঁধারের আস্তরণ সেখানে অনেক বেশি প্রকট মিথ্যের বেসাতি আর পাপাচারের নগ্নোৎসবে মাতোয়ারা সবাই। বিচ্যুত তারা সকলে, এক অনিবার্য সত্যের পয়গাম থেকে যা এই অঞ্চলে একদিন ফেরি করেছিলেন এক আলোর ফেরিওয়ালা - ইবরাহিম আলাইহিস সালাম।

যে আলো প্রায় নিভুনিভু,সে আলোতে নতুন বিচ্ছুরণ নিয়ে একদিন উন্মেষ ঘটলো এক মহামানবের যার আগমনে বদলে গিয়েছে গোটা পৃথিবী!ইতিহাসের সকল গতিপথ, সকল বাঁক যিনি ভেঙ্গেচুরে গড়েছেন, যিনি অনিবার্য সেই সত্য পয়গামের ধারক হয়েছেন ধরণিরদ বুকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

সেই মহামানবের মহামানবীয় গুণাবলী, যা তাকে সবার চাইতে আলাদা করেছে, যা তাকে সকলের মাঝে অনন্যসাধারণ করে তুলেছে,সেই অনন্যতার গল্প আমাদের জীবনে কতটা নিবিড়ভাবে প্রাসঙ্গিক তা জানতে ডুব দেয়া যাক' নবি -জীবনের গল্পে'।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন