MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে
রিভিউটি “আরিফ আজাদ পাঠ-অনুভব” কন্টেস্ট এ হয়েছে

ফিরে আসা যাক এই মূহূর্তেই

লেখক যখন আরিফ আজাদ, তখন বইয়ের মান নিয়ে কোনো সন্দেহ থাকে না।উপরন্তু আশা আরো বেড়ে যায়।উনার বই পড়ে নিজের জীবনধারণ নিয়ে নতুন করে ভাবেনি এমন পাঠক হয়ত কমই আছে।

উনার বইয়ের ধরন সকলেরই জানা ইসলামিক আত্নউন্নয়ন মূলক। “হায়াতের দিন ফুরোলে” ব্যতিক্রম না।

আচ্ছা কখনো কী ভেবেছেন আপনি যদি মারা যান তাহলে আপনার মৃত্যুর পর, প্রিয় মানুষ ছাড়া এমন কেউ আছে যে আপনার জন্য দোয়া করবে?আপসোস করবে?একটু ভেবে দেখবেন, আপনার বলা কথা, আপনার করা আচরণ, আপনার মজার ছলে বন্ধুর সাথে ঠাট্রাগুলো সামনের মানুষের মনে কিরুপ প্রভাব ফেলে।আজকে মারা গেলে তারা আপনার দেয়া আঘাতের জন্য যদি আল্লাহর কাছে নালিশ করে? তখন.???

বইয়ে মোট চাপ্টার আছে ১৭টা আর প্রত্যেকটি অধ্যায় এ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ছোট, তুচ্ছ মনে হওয়া ঘটনা গুলোতে কেমন ভুল(উল্লেখিত) আমরা করে থাকি এবং এর ফলে অন্যের মনে কেমন ছাপ পরে সেগুলোই আরিফ আজাদ সাহেব সুন্দর সহজ ভাবেই বুঝিয়ে দিয়েছেন।প্রতিটি ঘটনা পড়বেন আর দেখবেন এমন কাজ গুলো আমরা প্রায়শই করে থাকি বা করে আসছি কিন্তু কখনোই ভাবিনি,সেটা হতে পারে অফলাইন অথবা অনলাইনে কারো ইনবক্সে, কমেন্ট বক্সে অথবা নিজস্ব স্ট্যাটাস এ।বইটি আপনাকে ভাবতে সাহায্য করবে।মূলত এখানে একজন প্রকৃত মুসলিম এর আচরন কেমন হওয়া উচিৎ কীভাবে দিনগুলোকে হায়াত শেষে কাজে লাগানোর মাধ্যম বানানো যায় সেগুলোই তুলে ধরা হয়েছে।

এমন না যে আমরা সেগুলো জানি না।অবশ্যই জানি আগেও পড়েছি, শুনেছি তবে বইটি পড়ার পর নতুন করে আবার ভাববেন,একরকম রিমাইন্ডার এর মতোন।

কিছু কিছু ঘটনা মনে হবে যে অহেতুক দেয়া হইছে না দিলেও তেমন ক্ষতি হতো না বা অন্য উদাহরণ দিয়েও বোঝানো যেতো, তবে বিশ্বাস রাখেন এক সেকেন্ড এর জন্যও মনে হবে না যে সময় অপচয় করছেন।এটাই আরিফ আজাদ’’ এর গুন।সাধারণ ঘটনা থেকে শিক্ষার বিষয় টা হাইলাইট করে দেখানো।মাঝে মাঝেই আপনাকে টাইম ট্রাভেল করে নিয়ে যাবে প্রিয় নবী(স.) এর সময়ে,

সাহাবিদের সময়ে, তাদের কিছু জানা অজানা ছোটো ঘটনা যা বর্তমানে আমাদের জন্য অনুপ্রেরণা, শিক্ষার পাথেয়।

সর্বপরি, সুযোগ হলে পড়ে ফেলেন রোজার আগে একটা রিমাইন্ডার হয়ে থাকবে,আর আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর হতে উৎসাহিত হবেন। ইন শা আল্লাহ।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন