FAJRFAIR-DEV

মোট ২ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে
রিভিউটি “আরিফ আজাদ পাঠ-অনুভব” ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে।

ফিরে আসুন, বেলা ফুরাবার আগেই

“বেলা ফুরাবার আগে” বইটির নামের মধ্যেই লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। লেখক এখানে "বেলা" বলতে আমাদের জীবনের কথা বুঝিয়েছেন—জীবন ফুরিয়ে যাওয়ার আগেই রবের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বইটি মূলত যুবসমাজকে কেন্দ্র করে রচিত হয়েছে, কেননা যৌবনকালেই মানুষ সবচেয়ে বেশি পথভ্রষ্ট হওয়ার আশঙ্কায় থাকে। এই সময়ে দুনিয়ার মোহ আমাদের ধোঁকা দেয়, জীবনকে মনে হয় ভোগের এক আকর্ষণীয় উপকরণ। অথচ, ঠিক এই যৌবনই ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সময়।

লেখক বইটিকে ১৮টি অধ্যায়ে ভাগ করেছেন। প্রতিটি অধ্যায়ে আমাদের সমাজে বিদ্যমান নানা সমস্যার আলোচনা ও তার সমাধান তুলে ধরেছেন। যেমন—

  • মন খারাপ থাকলে কী করা উচিত
  • হারাম সম্পর্ক থেকে বের হওয়ার উপায়
  • ফ্রি মিক্সিং-এর ক্ষতি
  • সালাতে মনোযোগ না থাকলে করণীয় ইত্যাদি

এসব বিষয়ে আলোচনা করতে গিয়ে লেখক কুরআনের আয়াত, হাদীস এবং নবী-রাসূলদের জীবনের ঘটনা তুলে ধরেছেন, যাতে পাঠকের হৃদয়ে তা গভীরভাবে প্রভাব ফেলে।

পাঠ প্রতিক্রিয়া :

কিছু বই থাকে যেগুলো আমাদের ভেতরকার পরিবর্তনের স্পৃহাকে জাগিয়ে তোলে—"বেলা ফুরাবার আগে" ঠিক তেমনি একটি বই। বইটির প্রতিটি অধ্যায় আমাদের অন্তরকে আন্দোলিত করে, বিবেককে জাগিয়ে তোলে, নিজের আমল ও জীবনের দিকে ফিরে তাকাতে বাধ্য করে।

জীবন ক্ষণস্থায়ী—এই মুহূর্তে আছি, পরক্ষণেই হয়তো থাকব না। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। এখনই সময় রবের দিকে ফিরে আসার, এখনই সময় ইবাদতের মাধ্যমে জীবনকে সুশোভিত করার।

চলো, বদলাই।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন